Title : Mrithyunjay
Language: Telegu
Rating: 2.8/5
Synopsis:
জয় কিংবা জেয় যে নামেই ডাকা হোক, পেশায় একজন অ্যাড কালেকটর । অরবিচুয়ারি অ্যাড কালেক্টর, যার স্বপ্ন ক্রাইম রিপোর্টার হবার। হটাৎ করে দুটি মৃত্যু তাকে স্তব্ধ করে দেয়। এগুলো স্বাভাবিক মৃত্যু না খুন? আর খুন হলে কেন, কীভাবে, কে বা এর পেছনে দায়ী? ছোট্ট একটা মেয়েরে মায়ায় ফেসে গিয়ে জেয় এগিয়ে আসে উত্তর খুঁজতে।
Screenplay & Plot:
তেলেঙ্গানা প্রদেশের অন্তর্গত, কোন এক শহরের, পত্রিকার অ্যাড কালেকটর মৃত্যুঞ্জয় । অসমবয়স্ক চারজন বন্ধু, আর ফুফু মিলে তার পরিবার । তিনজন বন্ধুর একজন কৃশ্চিয়ান কবর রক্ষানবেক্ষণ করে। একজন সরকারী হাসপাতালের মর্গ ডিউটি করে, আরেকজন অ্যাম্বুলেন্স চালক। যে ধর্মেরই হোক কেউ মারা গেলে তার অরবিচুয়ারি বিজ্ঞাপন পত্রিকাতে প্রকাশের করাতে যত ধরনের ছলচাতুরি দরকার, সব করে থাকে জেয়।
প্রতিবার মৃত বাড়ী গিয়ে স্মার্টনেস দেখিয়ে অ্যাড কালেক্ট করে সে।
এমনই এক মৃতদেহ, মন্দিরে পুজা দিতে গিয়ে, বিদ্যুৎ শক খেয়ে শরীরের উপরিভাগ, মুখ আর গলার গ্ল্যান্ড এর কাছে বীভৎস ক্ষত দেখে জেয় । সেখানে দেখা হয় ছোট এক মেয়ে বাচ্চার সাথে । তার বাবার মৃতদেহের পাশে। পরবর্তি মৃত্যু একই ভাবে, একই স্টাইলে দেখে জেয় সন্দিগ্ধ!
সন্দেহ হয় দুটি ঘটনায় মৃত ব্যাক্তির মৃত্যু স্বভাবিক না। সন্দেহ তার পোক্ত হয় এ সি পি এর বিবৃতি টেলিভিশিনে দেখে।
ছোট মেয়েটার বর্তমান জেয় অতীত এর সাথে রিলেট করে, এর জন্য সে শুরু করে খোজ। একজন মানুষের যার অস্তিত্ব আদৌ আছে কিনা সেটা নিয়েই সকলে সন্দিহান ।
প্রথম ক্লু দুজনেই মন্দিরে একই ভাবে মারা গেছে । একজন ব্যাংকের চাকুরে ছিলেন, কিন্তু প্রথম জন কারো সাতে পাচে না থাকা মানুষ। তাহলে কেন?
আর কে বা এর পেছনে?
Pros & Cons
-
ইতিবাচক দিক: ব্যাক্তিগতভাবে ওয়েল রিটেন থ্রিলার লেগেছে। ক্লু গুলো বিশ্বাস যোগ্যতা বাস্তবতার কাছাকাছিই ছিল।
-
নেতিবাচক: এন্ডিং কিছু জিনিস বড্ড বেশী সিনেমাটিক একশন হয়ে গেছে। শ্রী বিষ্ণু আর রেবা মনিকা জন ডিস্ট্যান্সড অভিনয়।